আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

অসুস্থ স্বামীর যত্ন নিতে দায়িত্ব ছাড়ছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী

অসুস্থ স্বামীর যত্ন নিতে দায়িত্ব ছাড়ছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেস সাময়িকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কারণ তার স্বামী মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত। তাই তার যত্ন নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, উইলমেস ‘পুরো গ্রীষ্মকালীন ছুটিতে থাকবেন’। এ সময়ে তার পরিবার পরিস্থিতি পুনঃপর্যালোচনা করবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু সঙ্গে ‘শলাপরামর্শ করেই’ এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক বিবৃতিতে ডি ক্রু বলেছেন, উইলমেস যে সিদ্ধান্ত নিয়েছেন ‘তা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য’।

উইলমেস আনুষ্ঠানিকভাবে সরকার থেকে পদত্যাগ করছেন না। বরং একটি ‘রয়্যাল ডিক্রি’ জারি করে তার দায়িত্ব সাময়িকভাবে অন্যান্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী ডি ক্রু।

উইলমেস ২০১৯ ও ২০২০ সালে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ২০০৯ সালে তিনি অস্ট্রেলিয়ার ক্রিস স্টোনকে বিয়ে করেন।

সাবেক ফুটবলার স্টোন ২০১২ সাল থেকে ‘বেলজিয়ান ব্রাঞ্চ অব অস্ট্রেলিয়ান বিজনেস’ এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এ দম্পতির তিনটি মেয়ে রয়েছে। এছাড়া, স্টোনের আগের স্ত্রীর সঙ্গে একটি ছেলে রয়েছে।

টুইটারে এক পোস্টে উইলমেস লেখেন, ‘এই রোগ হঠাৎ করেই আমাদের জীবনে প্রবেশ করেছে, বিশেষ করে আমার স্বামী ক্রিস্টোফারের জীবনে। অন্যান্য ‍অনেক পুরুষ, নারী এমনকী শিশুদের মতো আক্রমণাত্মক মস্তিষ্কের ক্যান্সারের বিরুদ্ধে সে তার যুদ্ধ শুরু করেছে।’

তিনি আরও লেখেন, ‘একজন মন্ত্রী হিসেবে যতটা নিশ্চল, সবসময় দায়িত্ব পালনের জন্য হাজির থাকা এবং সর্বপোরি প্রতিশ্রুতিবদ্ধ থাকা প্রয়োজন, সেই দায়িত্ববোধ আমার জন্য এই কঠিন সময়ে ক্রিস্টোফারের আরাম এবং আমাদের সন্তানদের প্রয়োজন পূরণে সাহায্য করতে সহায়ক হচ্ছে না।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত