আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিজেপি ক্ষমতায় আসায় রাস্তায় নামাজ বন্ধ হয়েছে: যোগী

বিজেপি ক্ষমতায় আসায় রাস্তায় নামাজ বন্ধ হয়েছে: যোগী

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাস্তায় দাঁড়িয়ে ঈদ ও জুমার নামাজ আদায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার বক্তব্য দেওয়ার সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও বর্ণনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তর প্রদেশে রাম নবমী উপলক্ষে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি।

যোগী আদিত্যনাথ বলেন, ‘উত্তর প্রদেশে রাম নবমী জাঁকজমকভাবে পালিত হয়েছে। রাজ্যের কোথাও কোনো সহিংসতা হয়নি। উত্তর প্রদেশে প্রথমবারের মতো, ঈদের নামাজ এবং জুমাতুল বিদা (রমজানের শেষ শুক্রবার) রাস্তায় অনুষ্ঠিত হয়নি।’

বিগত পাঁচ বছর ধরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি বিজেপির এই নেতার। ২০১৭ সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে না কি উত্তর প্রদেশে একটিও সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে মুজাফফারনগর, মিরাট, মুরাদাবাদ ও অন্যান্য এলাকায় নিয়মিত সাম্প্রদায়িক সংঘর্ষ হতো। এখানে মাসের পর মাস কারফিউ থাকতো। যাইহোক, গত পাঁচ বছরে এখানে একটিও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত