আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভিয়েনা সংলাপকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে ইউরোপের ৩ দেশ

ভিয়েনা সংলাপকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে ইউরোপের ৩ দেশ

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে জড়িত তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলোচনার পরিবেশকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা তাদের ভাষায় ‘অবাস্তব দাবি-দাওয়া’ না তুলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় পাঁচ মাস বিরতির পর যখন বৃহ্স্পতিবার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হয়েছে তখন এ আহ্বান জানাল তিন ইউরোপীয় দেশ।

এসব দেশ শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে বলেছে, সংলাপের জন্য নতুন করে যে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। বিবৃতিতে বলা হয়, নতুন করে আলোচনা শুরু করার কোনো সুযোগ নেই। এখনও যখন একটি চুক্তি করার সম্ভাবনা রযেছে তখন চুক্তি করবে কিনা ইরানকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

বৃহস্পতি ও শুক্রবারের আলোচনায় ইরান, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতি থাকলেও তিন ইউরোপীয় দেশের কোনো প্রতিনিধির ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়নি। ধারণা করা হচ্ছে, এসব দেশ এবার ভিয়েনায় প্রতিনিধি পাঠায়নি।

তবে তারা এমন সময় নতুন প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে যখন এ প্রস্তাবনা ইরান তৈরি করেনি বরং তৈরি করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তার একান্ত উদ্যোগে ভিয়েনায় পাঁচ মাস বিরতির পর আবার ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আবার শুরু হয়েছে।

২০২১ সালের মার্চ মাস থেকে ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সাথে দীর্ঘমেয়াদি সংলাপ চালিয়ে আসছিল ইরান। আমেরিকাকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর মধ্যস্থতায় ওই আলোচনা অনুষ্ঠিত হয়।


আলোচনায় রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সরাসরি অংশ নেয় এবং আমেরিকা পরোক্ষভাবে এতে যোগ দেয়।আমেরিকা ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিল বলে ভিয়েনা সংলাপে দেশটির সরাসরি অংশগ্রহণে আপত্তি জানায় ইরান।

ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে এই আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়। কিন্তু আমেরিকা প্রয়োজনীয় ছাড় দিতে অপারগতা প্রকাশ করলে গত ফেব্রুয়ারি মাসে ভিয়েনা সংলাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। গত পাঁচ মাস ধরে ওই সংলাপ আবার চালু করার জন্য কূটনৈতিক মহলে ব্যাপক প্রচেষ্টা চলে বিশেষ করে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল এক বছরেরও বেশি সময় ধরে চলা আলোচনাকে একটি সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক চেষ্টা চালান। বোরেলের চেষ্টার ফলেই দৃশ্যত আবার ভিয়েনায় আলোচনা শুরু হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত