আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভেনেজুয়েলায় বন্যায় ২৫ জনের মৃত্যু

ভেনেজুয়েলায় বন্যায় ২৫ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ভেনেজুয়েলায় ভারী বর্ষণের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে দেশটির মধ্যাঞ্চলীয় এলাকার অন্তত পাঁচটি ছোট নদী প্লাবিত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ৫২ জন। রবিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী রেমিজিও সেবেলোস হতাহতের এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাতে ভারী বৃষ্টিপাতের সময় পাহাড় থেকে বড় বড় গাছপালা ভেঙে পড়ে। বিশেষ করে রাজধানী কারাকাস থেকে ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত লাস তেজেরিয়াস এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে বিপুল পরিমাণ কৃষি জমি প্লাবিত হয়েছে। স্থানীয়দের ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, মাত্র আট ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সুপেয় পানির জন্য ব্যবহৃত পাম্পগুলো বন্যার পানিতে ভেসে গেছে। তেজেরিয়াস শহরে যা ঘটেছে সেটি একটি ট্র্যাজেডি।

উদ্ধারকর্মী এবং সামরিক বাহিনীর সদস্যরা বেঁচে যাওয়া মানুষের খোঁজে বিভিন্ন স্থানে, বিশেষ করে নদীর তীরে অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে। ডেলসি রদ্রিগেজ বলেছেন, এখন শহরজুড়ে কাদা ও পাথরের নিচে আটকে থাকা লোকজনকে শনাক্ত করাটাই সবচেয়ে বড় অগ্রাধিকার।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্লাবিত এলাকাটিকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত