আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মস্কোর ইরানের ড্রোন ব্যবহার সামরিক ‘দেউলিয়াপনার’ লক্ষণ : জেলেনস্কি

মস্কোর ইরানের ড্রোন ব্যবহার সামরিক ‘দেউলিয়াপনার’ লক্ষণ : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, কিয়েভের ওপর সাম্প্রতিক বিভিন্ন হামলায় ইরানের তৈরি ড্রোন রাশিয়ার ব্যাপকহারে ব্যবহার ক্রেমলিনের ‘সামরিক ও রাজনৈতিক দেউলিয়াপনার’ একটি লক্ষণ।

জেলেনস্কি তার প্রাত্যহিক ভাষণে বলেন, ‘প্রকৃতপক্ষে এ ধরনের সহযোগিতার জন্য ইরানের কাছে রাশিয়ার আবেদন হচ্ছে মস্কোর সামরিক ও রাজনৈতিক দেউলিয়াপনা অবস্থার কথা ক্রেমলিনের স্বীকার করা।’

তবে তিনি আরো বলেন, ‘যাই হোক না কেন কৌশলগতভাবে এটি তাদেরকে সাহায্য করবে না।’
জেলেনস্কি বলেন, ‘বিশ্বের কাছে এটি আবারো প্রমাণ হচ্ছে যে, রাশিয়া পরাজিত হওয়ার পথে এবং তারা সন্ত্রাসের কাজে তাদের দোসরদের জড়ানোর চেষ্টা করছে।’

কিয়েভ ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার বিষয়ে মঙ্গলবার তিনি তার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবার প্রস্তাবের ব্যাপারে কোনো কথা বলেননি।

ইরানের ড্রোন ব্যবহারের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘আমরা এ ব্যাপারে স্পষ্টভাবে যথাযথ আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিশ্চিত করবো।’

কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্র দেশগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের ওপর বিভিন্ন হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করায় মস্কোকে দায়ী করে।

এদিকে ক্রেমলিন মঙ্গলবার জানায়, রাশিয়ার সামরিক বাহিনীর এ ধরনের অস্ত্র ব্যবহারের কথা তাদের জানা নেই।

ইরান জানায়, তারা এসব ড্রোন রাশিয়াকে প্রদান করছে ইউক্রেনের ‘ভিত্তিহীন’ এমন দাবির ব্যাখ্যা দিতে তেহরান কিয়েভের সাথে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত