আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফুসফুস-ক্যান্সার পরীক্ষার জন্য স্থাপন করা হচ্ছে বিশেষ ‘স্ক্রিনিং মেশিন’

ফুসফুস-ক্যান্সার পরীক্ষার জন্য স্থাপন করা হচ্ছে বিশেষ ‘স্ক্রিনিং মেশিন’

ফুসফুস-ক্যান্সার পরীক্ষার জন্য মাইল এন্ড লেজার সেন্টারে স্থাপন করা হচ্ছে বিশেষ 'স্ক্রিনিং মেশিন' । যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যে ফুসফুস-ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার বেশি। যেকেউ যেকোনো সময় নিজের অজান্তেই এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে

ফুসফুস-ক্যান্সার পরীক্ষার জন্য মাইল এন্ড লেজার সেন্টারে স্থাপন করা হচ্ছে বিশেষ ‘স্ক্রিনিং মেশিন’

যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যে ফুসফুস-ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার বেশি । যেকেউ যেকোনো সময় নিজের অজান্তেই এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে । তাই টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশীদের মধ্যে ফুসফুসের ক্যান্সার পরীক্ষা-নিরীক্ষার জন্য আগামী বছরের শুরুতে পূর্ব লন্ডনের মাইল এন্ড লেজার সেন্টারে একটি স্ক্রিনিং মেশিন স্থাপন করা হবে । তখন ৫৫ থেকে ৭৪ বছর বয়সী ধুমপায়ী বাসিন্দাদের উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হবে । নিজ নিজ জিপির মাধ্যমে এপোয়েন্টমেন্ট নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যদি কারো ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে তাহলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে । কারণ প্রাথমিক পর্যায়ে ক্যান্সার চিহ্নিত করা গেলে রোগির বেঁচে থাকার দ্বিগুন সম্ভাবনা থাকে।

২৫ নভেম্বর শুক্রবার বিকেলে বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় ।ফুসফুসে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির মাস নভেম্বর উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের ইনক্লশন এন্ড কমিউনিটি এনগেইজমেন্ট ম্যানেজার খসরুজ্জমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাস্টের কমিউনিটি এনগেইজমেন্ট গ্রুপ লীডার আবাস মির্জা, ক্যান্সার বিষয়ক কনসালটেন্ট আদম জানুস-জেউস্কি ও স্পেশালিষ্ট পিজিশিয়ান ডাঃ নিনা প্যাটেল।
ক্যান্সার বিশেষজ্ঞ ডা. অ্যাডাম জানুস-জেউস্কি বলেন, ফুসফুস ক্যান্সার-আক্রান্ত হওয়ার সাধারণ লক্ষণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ । যদি কোনো লক্ষন ধরা পড়ে তাহলে যত দ্রুত সম্ভব পরীক্ষা করিয়ে নেয়া ভালো । যদি ক্যান্সারের মতো কিছু ফুসফুসকে আক্রান্ত করে তাহলে প্রাথমিক অবস্থায় জানতে পারলে চিকিৎসা করা সহজ হয় এবং সাফল্য আসার সম্ভাবনাও বাড়ে।

তিনি বলেন, ফুসফুস ক্যান্সার আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে ধূমপান । প্রাথমিক লক্ষনগুলোর মধ্যে রয়েছে তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কফ থাকা এবং কফের সঙ্গে রক্ত যাওয়া, বুকে ইনফেকশন হওয়া এবং তা সহজে সেরে না ওঠা এবং কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকা অথবা বুকে ব্যথা অনুভব করা।

এই লক্ষনগুলোর কোনো একটি ধরা পড়লে দ্রুত সংশ্লিষ্ট জিপির সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেওয়া উচিত । তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তবে চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো।

ট্রাস্টের কমিউনিটি এনগেইজমেন্ট গ্রুপ লীডার আবাস মির্জা বলেন, ফুসফুসে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির মাস নভেম্বর । তাই বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট রোগের লক্ষণগুলো মানুষকে জানাতে উদ্যোগ গ্রহণ করেছে । এ ব্যাপারে বাংলাদেশি কমিউনিটির মানুষদের জিপির সঙ্গে আলোচনা করার জন্য উৎসাহিত করা হচ্ছে । প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হলে তাতে অংশগ্রহণে কেউ যেন বিলম্ব না করেন।

ডাঃ নিনা প্যাটেল, বলেন কোভিড-১৯ মহামারির প্রথম তিন বছরে নর্থ ইস্ট লন্ডনে ফুসফুস ক্যান্সারে আক্রান্তের হার অনেকটাই কমেছে । ইউকেতে ক্যান্সারে আক্রান্ত হয়ে যারা মারা যান তাদের বেশিরভাগেরই ফুসফুস আক্রান্ত হয় । মোট ক্যান্সারের মধ্যে এই হার ২১ শতাংশ । প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ৫৭ শতাংশ ফুসফুস ক্যান্সারের রোগী সেরে ওঠেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এক্সটারনেল এফেয়ার্স ম্যানেজার লিসা দিনহ, মিডিয়া ম্যানেজার হান্নান ক্রোস, বাইল্যাঙ্গয়াল হেলথ এডভোকেসি টিমের লিডার লায়লা কিবরিয়া ও নর্থ-ইস্ট লন্ডন ক্যান্সার এলায়েন্স এর কর্মকর্তা এমা নিকলস।

শেয়ার করুন

পাঠকের মতামত