আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মার্কিন সিনেটে সমকামী বিয়ে সংক্রান্ত বিল পাস

মার্কিন সিনেটে সমকামী বিয়ে সংক্রান্ত বিল পাস

মার্কিন সিনেটে সমকামীদের বিয়ের পক্ষে বিল পাস হয়েছে। ডেমোক্র্যাটরা তো বটেই, ১২ জন রিপাবলিকান সদস্যও বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলটি সিনেটে ৬১-৩৬ ভোটে জয়ী হয়েছে। এখন হাউস অব রিপ্রেসেনটেটিভ তা বিচার করে দেখবে। বিল পাস হওয়ার পর সিনেটের নেতা চাক শুমের জানিয়েছেন, ডেমোক্র্যাটরা দ্রুত এই বিল পাস করাতে চাইছেন। মধ্যবর্তী নির্বাচনের পর সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। নতুন কংগ্রেস জানুয়ারি থেকে কাজ শুরু করবে।

বিলটি হাউস অব রিপ্রেসেনটেটিভে পাস হলে বাইডেনের কাছে তা পাঠানো হবে। বাইডেন অবশ্য সিনেটে বিল পাসের পর জানিয়েছেন, সিনেটে রেসপেক্ট ফর ম্যারেজ আইন পাস হওয়ার অর্থ যুক্তরাষ্ট্র আবার তাদের মৌলিক সত্যটা স্বীকার করে নিচ্ছে, ভালোবাসার অর্থ ভালোবাসাই। আমেরিকানরা তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে।

যুক্তরাষ্ট্রে সমকামীদের বিয়ে আইনসঙ্গত। ১৯৬৭ ও ২০১৫ সালে সুপ্রিম কোর্ট এর পক্ষে রায় দেন। কিন্তু গত জুনে সুপ্রিম কোর্ট গর্ভপাত নিয়ে আগের সিদ্ধান্ত বদল করেন। তারপর এখন সমলিঙ্গের বিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট কি তাদের সিদ্ধান্ত বদল করবেন, এমন প্রশ্ন জনমনে। এই পরিপ্রেক্ষিতে নতুন বিল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন বিলে বিয়ের সংজ্ঞা বদল করা হয়েছে। আগে বলা হয়েছিল, বিয়ে পুরুষ ও নারীর মধ্যে হবে। এখন বলা হয়েছে, লিঙ্গ, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে বিয়ে করা যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত