আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ওয়ালমার্টের বিরুদ্ধে ৫ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

ওয়ালমার্টের বিরুদ্ধে ৫ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া এক নারী কর্মী ওয়ালমার্টের কাছে ৫০ মিলিয়ন অর্থাৎ পাঁচ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। চেসাপিক শহরে ওয়ালমার্টের একটি স্টোরে গত ২২ নভেম্বর ছয়জনকে গুলি করে হত্যা করেন ওই স্টোরের শিফট ম্যানেজার আন্দ্রে বিং। ওই ঘটনায় বেঁচে যাওয়া দোনা প্রিলু নামের নারী মঙ্গলবার ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করেছেন।

দোনা প্রিলুর অভিযোগ, স্টোর ম্যানেজার আন্দ্রে বিং গুলি চালানোর কয়েকদিন আগে থেকেই অসঙ্গতিপূর্ণ আচরণ করছিলেন। তার সেসব আচরণ উধ্বর্তন কর্তৃপক্ষ জানলেও কোনো ব্যবস্থা নেয়নি। হামলার পর দোনা প্রিলু ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছেন। চোখের সামনে এমন ভয়ানক ঘটনা দেখে শারীরিক ও মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে ম্যানেজার আন্দ্রে বিংয়ের অসঙ্গতিপূর্ণ ও সন্দেহজনক আচরণের একটি তালিকাও দিয়েছেন তিনি। আর সেসব তিনি হামলার আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। দোনা প্রিলু দাবি করেছেন, তার অভিযোগ সত্ত্বেও অন্য ম্যানেজাররা হামলাকারী বিংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অভিযোগে বলা হয়েছে, দোনা প্রিলুর বাঁ পাশের কান ঘেষে গুলি গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে নিজের অন্য সহকর্মীদের করুণ পরিণতি বরণ করতে দেখেছেন। অভিযোগে বলা হয়েছে, গুলি চালানোর কয়েকদিন আগে বিং একাধিকবার তার সহকর্মীদের জিজ্ঞেস করেছিলেন, যদি বন্দুক হামলা হয়, সেখান থেকে বাঁচার প্রশিক্ষণ নিয়েছেন কি না। সহকর্মীরা যখন জানাতেন যে, তারা প্রশিক্ষণ নিয়েছেন। বিং তখন কিছু না বলেই চলে যেতেন।

অভিযোগ বলা হয়েছে, চাকরিচ্যুত করা হলে কিংবা কোনো ধরনের শাস্তি দেওয়া হলে ‘হিংস্র’ হওয়ার হুমকি দিতেন বিং। বিংকে শাস্তি দেওয়ার পর তিনি যে বড় অঘটন ঘটাতে পারেন, তা নিয়ে সংশয় ছিল। তার পরেও ওয়ালমার্ট এ ব্যাপারে সতর্ক হয়নি। বরং অন্য ম্যানেজাররা তাকে পছন্দ করতেন। ঘটনার পর বিংয়ের লেখা একটি চিরকুট উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে, সহকর্মীরা তার খারাপ সময়ে বিদ্রুপ, হাসি-তামাশা করত। এ নিয়ে তাদের ওপর ক্ষুব্ধ তিনি। কয়েকজনের নামও উল্লেখ করেছেন বিং। এছাড়া সেই চিরকুটে একজনকে ছেড়ে দেওয়ার কথাও বলেছেন বিং।

শেয়ার করুন

পাঠকের মতামত