আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

১৩০০ যুদ্ধবন্দিকে হস্তান্তর করেছে রাশিয়া: জেলেনস্কি

১৩০০ যুদ্ধবন্দিকে হস্তান্তর করেছে রাশিয়া: জেলেনস্কি

রাশিয়া ইউক্রেনের ১৩০০’র বেশি যুদ্ধবন্দিকে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এ কথা জানান। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সেনারা পশ্চিমাপন্থী দেশটিতে আগ্রাসন চালানোর পর থেকে ১,৩০০ জনেরও বেশি যুদ্ধবন্দি ইউক্রেনে ফিরিয়ে দিয়েছে। খবর এএফপির। রাশিয়ান ও রুশপন্থী বাহিনীর সঙ্গে নতুন করে যুদ্ধবন্দি বিনিময়ের পর ওই পোস্ট করেন তিনি।

ইউক্রেনের পতাকা তুলে ধরে রাখা কয়েক ডজন পুরুষকে দেখানো একটি ছবি পোস্ট করে জেলেনস্কি ইনস্টাগ্রামে বলেন, ‘আজকের বিনিময়ের পর ইতোমধ্যেই ১,৩১৯ জন বীর দেশে ফিরে এসেছেন।’ ইউক্রেনের নেতা বলেন, আমাদের সব লোককে ফিরে না আনা পর্যন্ত আমরা থামব না। অক্টোবরে রেডক্রসের সঙ্গে এক বৈঠকে রাশিয়া বলেছে, তাদের হাতে ইউক্রেনের প্রায় ৬ হাজার যুদ্ধবন্দি রয়েছে। উল্লেখ্য, গত জুলাইয়ে ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে মস্কো নিয়ন্ত্রিত ওলেনিভকা কারাগারে বোমা হামলায় কয়েক ডজন ইউক্রেনের সেনা মারা যান। সেখানে হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করে।

শেয়ার করুন

পাঠকের মতামত