আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাইডেন-পুতিন আলোচনায় যে বাধা দেখছে রাশিয়া

বাইডেন-পুতিন আলোচনায় যে বাধা দেখছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিনও নাকি এমন কোনো আলোচনায় রাজি। তবে যুক্তরাষ্ট্রের কারণেই শেষ পর্যন্ত এই আলোচনায় বসা কঠিন হবে বলে মনে করছে ক্রেমলিন। কারণ হিসেবে তারা বলছে, রাশিয়ার সঙ্গে যুক্ত করা ‘নতুন চার অঞ্চলকে’ এখনো স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরা ও এএফপির।

ওই চার অঞ্চল হলো ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক। গত সেপ্টেম্বরে অঞ্চলগুলোতে গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করা হয়। তবে চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। এমনকি জাতিসংঘও রাশিয়ার এই পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রে সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে যৌথ সংবাদ সম্মেলন করেন বাইডেন। সেখানে তাঁরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন। এ সময় বাইডেন বলেন, ‘পুতিনের যদি আসলেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি আলোচনায় বসতে প্রস্তুত।’

এরপর আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, রাশিয়ার স্বার্থ নিশ্চিত করতে পুতিন সব সময় আলোচনায় বসার জন্য প্রস্তুত ছিলেন, এখনো আছেন। তবে ওয়াশিংটনের অবস্থান সম্ভাব্য আলোচনা জটিল করে তুলছে। ওয়াশিংটনের অবস্থান বলতে তিনি বুঝিয়েছেন, রাশিয়ার অংশ হিসেবে ইউক্রেনের চার অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলবে উল্লেখ করে পেসকভ বলেন, ‘বাইডেন আসলে কী বলেছেন? তিনি বলেছেন, পুতিন যদি ইউক্রেন ত্যাগ করেন, তাহলেই কেবল আলোচনায় বসা সম্ভব। নিশ্চিতভাবেই মস্কো ওই শর্ত মেনে নিতে প্রস্তুত নয়।’ এদিকে আজ জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে পুতিনের ফোনালাপ হয়েছে। এক ঘণ্টার ওই আলাপে ইউক্রেন থেকে রুশ সেনাদের সরিয়ে নিয়ে একটি কূটনৈতিক সমাধানের মাধ্যমে যুদ্ধ শেষ করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন শলৎজ। একই সঙ্গে ইউক্রেনে বেসামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন তিনি। অপর দিকে পুতিন জার্মান চ্যান্সেলরকে বলেন, জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর ইউক্রেনের পাশে দাঁড়ানোটা ‘ধ্বংসাত্মক’ হয়েছে। বার্লিনকে নিজেদের অবস্থান নিয়ে আবারও চিন্তাভাবনা করতে বলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত