আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মে মাসে তুরস্কের জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেন এরদোয়ান

মে মাসে তুরস্কের জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেন এরদোয়ান

ছবি: এলএবাংলাটাইমস

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের জাতীয় নির্বাচন আগামী মে মাসের ১৪ তারিখ অনুষ্ঠিত হতে পারে। ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু ও কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও নির্বাচন নিয়ে আগের পরিকল্পনাতে অটল থাকছে তার প্রশাসন।

বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এরদোয়ান বলেছেন, ১৪ মে যা প্রয়োজন তা করবে তুরস্ক। বাকিটা আল্লাহর ইচ্ছা।

গত মাসের ভূমিকম্পের কারণে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কেউ কেউ বলছেন এই বছর নির্বাচন স্থগিত রাখা হতে পারে। আবার কেউ কেউ বলছেন আগের সূচি অনুসারে ১৭ জুন অনুষ্ঠিত হবে।ভূমিকম্পের আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও তুর্কির মুদ্রার দরপতনে এরদোয়ানের জনপ্রিয়তায় ধস নেমেছিল। প্রাকৃতিক বিপর্যয়ের পর উদ্ধার কাজে বিলম্বের জন্য এরদোয়ানের প্রশাসন সমালোচনার মুখে রয়েছে।

উদ্ধার অভিযানে সমস্যা থাকার কথা স্বীকার করলেও এরদোয়ান দাবি করেছেন, রাজনৈতিক স্বার্থে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে।

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। এসব অঞ্চলে সফলভাবে নির্বাচন আয়োজন করা নিয়ে সন্দেহ রয়েছে। ভূমিকম্পের এক দিন পর তুরস্কের ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে তিন মাসের রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত