আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

অমৃতপালের স্ত্রী আটক

অমৃতপালের স্ত্রী আটক

পাঞ্জাবের ‘ওয়ারিশ পাঞ্জাব দে’র নেতা ও স্বাধীন খালিস্তান আন্দোলনের নতুন ‘পোস্টার বয়’ অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদ্বীপ কৌর আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দর থেকে আটক হন তিনি।

আটক হওয়ার আগে কিরণদ্বীপ যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। বেলা দেড়টায় তাঁর ফ্লাইট ছিল। তাঁকে কাস্টমস কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গেছে, কিরণদ্বীপ কৌর যুক্তরাজ্যের নাগরিক। যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়েই তিনি ভারত ছাড়ার চেষ্টা করছিলেন। ভারতে তাঁর নামে কোনো মামলা কিংবা আইনি অভিযোগ নেই।

কিরণদ্বীপ যুক্তরাজ্যে অবস্থান করে স্বাধীন খালিস্তান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে। তবে তাঁর নামে পাঞ্জাব পুলিশ কিংবা ভারতের কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইআর দায়ের করেছে কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

গত ফেব্রুয়ারিতে কিরণদ্বীপকে বিয়ে করেছিলেন অমৃতপাল সিং। মার্চ মাসে জাল্লুপুর খেদা গ্রামে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। অমৃতপাল সিংয়ের আন্দোলন পরিচালনায় বিদেশি অর্থায়নের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

অন্যদিকে স্বাধীন খালিস্তানের জন্য আন্দোলন করা অমৃতপাল সিং এখন পলাতক রয়েছেন। হন্যে হয়ে তাঁকে খুঁজছে ভারতীয় পুলিশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত