নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
পাকিস্তানে জোড়া বিস্ফোরণে ১২ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এক পুলিশ দপ্তরে দুটি বিস্ফোরণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে কাবাল পুলিশ দপ্তরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল জেলায় পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি) তথা সন্ত্রাস দমন বিভাগের একটি ভবনে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ৫০ জনের বেশি আহত হয়েছে। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।
শরিফুল্লাহ খান নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, কোনো সন্ত্রাসী হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছেন না তিনি। দুর্ঘটনার কারণে বিস্ফোরণ হয়েছে। তার কথায় ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট তথা সিটিডি ভবনের বেজমেন্টে বিস্ফোরক সামগ্রীতে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটেছে।’
এ ঘটনায় পৃথকভাবে নিন্দা ও শোক জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান প্রমুখ।
এলএবাংলাটাইমস/এজেড
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন