আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

রাশিয়া টি-১৪ ট্যাংক ব্যবহার করছে ইউক্রেনে

রাশিয়া টি-১৪ ট্যাংক ব্যবহার করছে ইউক্রেনে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একের পর এক নতুন অস্ত্র ব্যবহার করে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে পুতিনের দেশ। এবার ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে নিজেদের নতুন টি-১৪ আর্মাতা যুদ্ধ ট্যাংক ব্যবহার শুরু করেছে রাশিয়া। এমন তথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা আরআইএ নভোস্তি। তবে এসব ট্যাংক এখনো সম্মুখযুদ্ধে ব্যবহার করা হয়নি।

ট্যাংকগুলোর নিরাপত্তার নিশ্চিতে এগুলোর ফ্ল্যাঙ্কে আলাদা সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আরআইএ নভোস্তি। আর যেসব রুশ ক্রু এ ট্যাংকগুলো পরিচালনা করবেন তাদের ইউক্রেনেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে একটি গোপনসূত্রের বরাতে জানিয়েছে বার্তাসংস্থাটি। খবর আল জাজিরার।

এ ট্যাংকটিতে একটি মনুষ্যবিহীন টারেট (কামান রাখার ঘূর্ণিমান অংশ) রয়েছে। আর এই ট্যাংকে যেসব অস্ত্র রয়েছে সেগুলো সামনে থাকা একটি সাজোঁয়া ক্যাপসুল থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন ক্রুরা। ট্যাংকটি মহাসড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে।

এদিকে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের গোয়েন্দারা দাবি করে, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনা কমান্ডাররা নতুন টি-১৪ আর্মাতা ট্যাংক বুঝে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ ট্যাংকগুলো নাকি তেমন একটা ভালো নয়। কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে এসব ট্যাংক ব্যবহারের ক্ষেত্রে সাহস পাচ্ছেন না।

ব্রিটিশ গোয়েন্দারা আরও জানিয়েছিলেন, ইউক্রেনে টি-১৪ ট্যাংক মোতায়েনের বিষয়টি রাশিয়ার জন্য ‘খুবই ঝুঁকিপূর্ণ’ হবে এবং প্রপাগান্ডার উদ্দেশ্যে এগুলো ব্যবহার হতে পারে।

টি-১৪ ট্যাংক প্রথম উন্মোচন করা হয় ২০১৫ সালে। ২০২০ সালের মধ্যে ২ হাজার ৩০০টি ট্যাংক তৈরির নির্দেশ দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু পরবর্তীতে এ সময়সীমা ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত