আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

হোয়াইট হাউজে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়লো ক্ষুদে অনুপ্রবেশকারী

হোয়াইট হাউজে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়লো ক্ষুদে অনুপ্রবেশকারী

হামাগুড়ি দিয়ে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজের বেষ্টনী অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ে কৌতুহলী এক শিশু। মঙ্গলবার (২৫ এপ্রিল) তাকে হোয়াইট হাউজের সবচেয়ে ছোট অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দেওয়া হয়।

হোয়াইট হাউজের নির্বাহী ভবনের উত্তর দিকের বেস্টনি অতিক্রম করেছিল শিশুটি। সে বেষ্টনীর খুঁটির ফাঁক দিয়ে ঢুকে পড়ে।

হোয়াইট হাউজের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিস বিভাগের কর্মকর্তারা শিশুটিকে কোলে নিয়ে পেনিলভেনিয়া এভিনিউতে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেন। তবে শিশুটিকে নিয়ে যাওয়ার আগে তার বাবা মাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ‘হামাগুড়ি দিয়ে হোয়াইট হাউজের উত্তরের বেষ্টনী পাড়ি দিয়ে ভেতরে প্রবেশ করে কৌতুহলী সেই শিশুটি। আমাদের কর্মকর্তারা তাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেন।’

হোয়াইট হাউজের বেষ্টনীর উচ্চতা দ্বিগুণ করে ১৩ ফুট বানানোর পর এই প্রথম কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটলো। বেশ কিছু নিরাপত্তাজনিত ইস্যুর কারণে বেস্টনির উচ্চতা বৃদ্ধি করে কর্তৃপক্ষ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত