আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

পাকিস্তানের প্রধানমন্ত্রী আস্থা ভোটে জিতলেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী আস্থা ভোটে জিতলেন

জাতীয় পরিষদে আস্থা ভোটে জয় পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ বিষয়ে জাতীয় পরিষদে রেজ্যলুশন উত্থাপন করেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রস্তাবে শাহবাজ শরিফের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন পরিষদের ১৮০ সদস্য। নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টের সঙ্গে সরকার যখন দ্বন্দ্বে, এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার এ জয় পেলেন শাহবাজ।

রেজ্যলুশনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করছে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের জাতীয় পরিষদ। সুপ্রিম কোর্টের রায়ের পর খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে অর্থ দেওয়ার বিল পার্লামেন্টে তোলা হয়। কিন্তু জাতীয় পরিষদ নামে পরিচিত পার্লামেন্ট তা প্রত্যাখ্যান করে। এরপরই প্রধানমন্ত্রীর ওপর আস্থা ভোট হয়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য যে সংখ্যক সদস্যের ভোট প্রয়োজন, তিনি তার থেকে ৬ ভোট বেশি পেয়েছেন। বৃহস্পতিবার আস্থা ভোটে টিকে যাওয়ার পর জাতীয় পরিষদে ভাষণ দেন শাহবাজ শরিফ। এ সময় তাঁর ওপর পুনর্বার আস্থা প্রকাশ করার জন্য জোটের অংশীদারদের ধন্যবাদ জানান তিনি। খবর ডনের।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত