আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

বিশ্বের অন্যতম প্রাচীন পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ হচ্ছে

বিশ্বের অন্যতম প্রাচীন পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ হচ্ছে

উইনার জেইতুং, বিশ্বের অন্যতম পুরনো একটি সংবাদপত্র। এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ অস্ট্রিয়া থেকে প্রকাশিত হয়। এবার বন্ধ হতে যাচ্ছে ৩১৯ বছর বয়সের এই পত্রিকাটির প্রিন্ট সংস্করণ।

বৃহস্পতিবার পার্লামেন্টে এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া কর্তৃপক্ষ।

পার্লামেন্টের এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকাটির ভবিষ্যত নিয়ে অস্ট্রীয় সরকার এবং সংবাদপত্রটির মধ্যে দীর্ঘ বছর ধরে চলে আসা বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হবে।

 

১৭০৩ সালে উইনারিস্খিস ডায়ারিয়াম নামে সংবাদপত্রটির প্রকাশ শুরু হয়। ১৭৮০ সালে এর নাম বদলে রাখা হয় উইনার জেইতুং। বেসরকারি পাক্ষিকটিকে ১৮৫৭ সালে অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রাঞ্জ জোসেফ জাতীয়করণ করেন।

পার্লামেন্টের তৃতীয় সভাপতি নরবার্ট হোফার জানিয়েছেন, পার্লামেন্টে পত্রিকাটি বন্ধের প্রস্তাব ‘সংখ্যাগরিষ্ঠতার সাথে গৃহীত হয়েছে।’ তবে ১ জুলাই থেকে প্রাথমিকভাবে এটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া প্রাপ্ত তহবিলের উপর নির্ভর করে প্রতি বছর এর ন্যূনতম ১০টি মুদ্রণ প্রকাশনা বজায় রাখা হবে।

ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স জানিয়েছে, ২০০৪ সালে দ্য উইনার জেইতুংকে বিদ্যমান সবচেয়ে প্রাচীন পত্রিকাগুলোর একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সূত্র: ওয়াশিংটন টাইমস, দ্য লোকাল অস্ট্রিয়া

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত