আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের এবারের নির্বাচনে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ। এদের মধ্যে ১৭ লাখ ৬০ হাজার প্রবাসী ভোটার ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে দেশজুড়ে মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। নির্বাচনে প্রত্যেক ভোটার দুটি ভোট দিচ্ছেন- একটি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এবং আরেকটি পার্লামেন্টের সদস্য নির্বাচনের জন্য।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিসেপ তায়েপ এরদোয়ানকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী কামাল কিলিচদারোগলু। বলা হচ্ছে, প্রেসিডেন্ট এরদোয়ান তার রাজনৈতিক ক্যারিয়ারে এবারই প্রথম সবচেয়ে কঠিন এক নির্বাচনী পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন।

জনমত জরিপ বলছে, এরদোয়ান ও তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ঐক্যবদ্ধ বিরোধী শক্তির কাছে হেরে যেতে পারেন। রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কিলিচদারোগলু জরিপে তাঁর চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন। তবে তরুণ ভোটারদের কাছে এই দুই প্রার্থীরই আবেদন রয়েছে।

দুই দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর রিসেপ তায়েপ এরদোয়ান তুরস্ককে আরও শক্তিশালী এবং ৬০ লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন। পশ্চিমারা তাঁকে ক্ষমতা থেকে টেনে নামানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন। অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু ন্যাটো সদস্য রাষ্ট্রটিকে পশ্চিমাপন্থি এবং আরও গণতান্ত্রিক অবস্থানের দিকে ফিরিয়ে আনতে চান।

এখন দেখার অপেক্ষা কে দেশটির বেশিরভাগ ভোটার আকৃষ্ট করতে পারেন। আর প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দুই সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডে গড়াবে নির্বাচন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত