আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের ভিক্টোরিয়া-জারাগোজা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেক্সিকোর জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের পর গাড়ি দুটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছার পর ট্রেলার বহনকারী ট্রাকটিকে সেখানে দেখতে পাননি।

তামাউলিপাস প্রসিকিউটের কার্যালয়ের একটি সূত্র জানায়, ট্রাকের চালক পালিয়ে গেছেন নাকি দুর্ঘটনায় নিহত হয়েছেন সে বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি। ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে শিশুরাও ছিল উল্লেখ করে ওই সূত্র জানায়, ঘটনাস্থলে মেক্সিকোর জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় নিহত সবাই মেক্সিকোর নাগরিক।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত