আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

তুরস্কের নির্বাচনে ২৫ লাখের বেশি ভোটে এগিয়ে এরদোগান

তুরস্কের নির্বাচনে ২৫ লাখের বেশি ভোটে এগিয়ে এরদোগান

তুরস্কের নির্বাচনে সব থেকে বেশি আলোচনায় ছিলেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রিসেপ তাইয়েপ এরদোগান এবং কামাল কিলিচদারোগ্লু। জরিপে কিলিচদারোগ্লু থেকে ২৫ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন এরদোগান।

নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন হবে। সুপ্রিম ইলেকশন বোর্ডের (ওয়াইএসকে) প্রধান আহমেত ইয়েনার জানিয়েছেন, ১৫ মে শেষ বিকাল পর্যন্ত দেশে কাস্ট হওয়া সব ভোট এবং প্রায় সব বিদেশি ভোট গণনা করা হয়েছে।

তিনি বলেন, ফলে দেখা গেছে যে, কোনো প্রেসিডেন্ট একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। আমাদের বোর্ড প্রাসঙ্গিক আইন অনুসারে আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইয়েনার বলেন, নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোগান পেয়েছেন ৪৯.৫ শতাংশ ভোট। অপরদিকে কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৯ শতাংশ ভোট। সেখানে সিনান ওগানের পাওয়া ভোট মাত্র ৫.১৭ শতাংশ। কিন্তু দ্বিতীয় রাউন্ডে তার এই অল্প সমর্থকগোষ্ঠীকেই প্রয়োজন পড়বে এরদোগান ও কামালের। এই দুই জনের ভোটের ব্যবধান খুব বেশি না। তাই সিনান ওগান তার সমর্থকদের যাকে ভোট দিতে বলবেন, তিনিই হবেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, এরদোগান এবং কিলিচদারোগ্লু আগামী ২৮ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই হবেন পরবর্তী তুর্কি প্রেসিডেন্ট। ইয়েনার আরও জানান, তুরস্কের এবারের নির্বাচনে ভোট পড়েছে ৮৮.৯২ শতাংশ। আগামী প্রসিডেন্ট নির্বাচনে জন্য মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছে।

তিনি বলেন, বিদেশে বসবাসকারী তুর্কিরা তুরস্কের কূটনৈতিক মিশন এবং সীমান্ত গেটে ভোট দিতে পারবেন। যারা বিদেশে ভোট দিতে চান তারা ২০ থেকে ২৪ মে এর মধ্যে তাদের ভোট দিতে পারবেন, তবে ভোট কেন্দ্রগুলো ২৮ মে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত