আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ রাখবে না মেটা

কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ রাখবে না মেটা

কানাডার ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্মে সংবাদ শেয়ার করতে পারবেন না। কানাডা সরকার নতুন আইন করায় সংবাদের ফিচার বন্ধ করে দিতে যাচ্ছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মালিকানা প্রতিষ্ঠান মেটা। খবর: রয়টার্স’র।

ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি গুগলের প্ল্যাটফর্মগুলোতেও নতুন আইন একইভাবে কার্যকর হবে। সংবাদমাধ্যমগুলোর কন্টেন্ট যেহেতু ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, এসব সংবাদপ্রতিষ্ঠানকে তার মূল্য পরিশোধ করতে হবে এ মর্মে আইন করতে যাচ্ছে কানাডা সরকার। ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামের আইনটি উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার পাস হয়েছে। শুধু রাজকীয় অনুমোদনের অপেক্ষা। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া একই রকম আইন করেছিল।

কানাডার সংবাদমাধ্যমগুলোর উপর্যুপরি অভিযোগের পর দেশটি এই আইন করার উদ্যোগ নেয়। সংবাদমাধ্যমগুলোর দাবি, তাদের কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে, অথচ সংবাদ তৈরি করছে যারা তারা কোনোভাবে লাভবান হতে পারছে না। মেটা জানিয়েছে, ‘আজ আমরা নিশ্চিত করছি যে, যেদিন থেকে অনলাইন নিউজ অ্যাক্ট কানাডায় কার্যকর হবে, ফেসবুক ও ইনস্টাগ্রামে সেদিন থেকে সংবাদ দেখা যাবে না।’

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত