আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মায়ের মুক্তি চাইলেন সু চির ছেলে কিম অ্যারিস

মায়ের মুক্তি চাইলেন সু চির ছেলে কিম অ্যারিস

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে মুক্তি দেওয়ার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ছোট ছেলে কিম অ্যারিস। লন্ডনে বিবিসি বার্মিজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম আরিস বলেন, আমি আমার মাকে কারাগারে থাকতে দিতে পারি না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আমার মাকে সাহায্য করা। এটি তার প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার।

কিম আরিস বলেন, মিয়ানমারের সেনাবাহিনী আমার মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না। আমি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক রেড ক্রসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারাও আমাকে কিছু জানাতে পারেনি।

তিনি বলেন, এর আগে আমি গণমাধ্যমের সামনে কথা বলেনি। কারণ এ বিষয়ে আমি জড়াতে চাইতাম না। এমনকি ১৯৮৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে প্রায় ১৫ বছর ধরে আমার মাকে বন্দি রাখার সময়ও আমি কোনো গণমাধ্যমে কথা বলেননি। কারণ মা কখনোই চাইতেন না আমি রাজনীতিতে জড়াই। কিন্তু এখন মাকে দীর্ঘদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেনাবাহিনী অযৌক্তিক আচরণ করছে। তাই আমি মনে করি, এখন আমার কথা বলা দরকার। আমি কী চাই, সেটা প্রকাশ করা প্রয়োজন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় সু চির নেতৃত্বাধীন সরকার। ওই সময় সু চিকে আটক করা হয়। এরপর একের পর এক মামলায় সামরিক আদালত সু চিকে ৩৩ বছরের কারাদণ্ড দেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত