আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ভারতে ফের দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ

ভারতে ফের দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ

ভারতে আবারও ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রোববার ভোর ৪টার দিকে বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় একটি মালগাড়ির চালক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। গতি বেশি থাকায় মালগাড়ির ইঞ্জিন অপরটির উপর উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুটি মালগাড়ি মিলিয়ে লাইনচ্যুত হয়েছে ১৩টি বগি। দুর্ঘটনার জেরে প্ল্যাটফর্ম এবং সিগনাল রুম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই মালগাড়ির ব্যাপক সংঘর্ষের শব্দে ভোরবেলা ঘুম ভেঙে যায় স্থানীয়দের। এরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয়রাই দুই মালগাড়ির চালকদের উদ্ধার করেন। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুর্ঘটনার ফলে আদ্রা-খড়গপুর শাখায় প্রায় ১১ টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। তবে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। শুরু হয় পুনরুদ্ধারের কাজ। সকাল ১০টা থেকে আপ মেইন লাইন এবং আপ লুপ লাইনে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পৌঁছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মণীশ কুমার বলেন, রেল কর্মকর্তারা জানিয়েছেন, দুটি মালগাড়িই খালি ছিল। আমার ধারণা সম্ভবত চালকের চোখ লেগে গিয়েছিল তাই তিনি সিগন্যাল দেখতে পাননি। চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করে নিয়েছেন ডিআরএম। দুর্ঘটনার রেশ সাংঘাতিক হলেও তেমন কেউ আহত হননি।

রেলের আদ্রা ডিভিশন পশ্চিমবঙ্গের ৪৮টি জেলায় পরিষেবা দেয়। এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান। এর সঙ্গে ঝাড়খণ্ডের ৩টি জেলা ধানবাদ, বোকারো এবং সিংভূম দক্ষিণ পূর্ব রেলের অধীনে। এর আগে গত ২ জুন ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটে এতে প্রায় ২৭৫ জন মানুষ মারা যান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত