আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি

মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি

দু’দিনের রাষ্ট্রীয় সফরে মিসর গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব নীল’ পেয়েছেন মোদি। রোববার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি মোদির গলায় খেতাব পরিয়ে দেন। খবর এনডিটিভির।

এর আগে দিনের শুরুতে মিসরের এগারো শতকের আল-হাকিম মসজিদ এবং কায়রো হেলিওপোলিস কমনওয়েলথ যুদ্ধ সমাধি ও স্মৃতিস্তম্ভ দেখতে যান মোদি। এ ছাড়া তিনি প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠকও করেন।বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা হয় দুই নেতার।

বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি কী করে দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও গভীর ও মসৃণ করা যায়, বৈঠকে তা নিয়েও আলোচনা করেন দুই নেতা। সুয়েজ খালের তীরবর্তী অংশে ভারতের জন্য এসইজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায় নয়াদিল্লি। কায়রো তা দিতে রাজি। মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর দুই নেতা এ নিয়ে সমঝোতা স্মারকে সই করেন। গত ২৬ বছরের মধ্যে মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দ্বিপক্ষীয় সফরে মিসর গেছেন। আগামী সেপ্টেম্বরে জি২০ সম্মেলনে যোগ দিতে ভারত যাবেন সিসি। এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত