আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

রাশিয়ার প্রেসিডেন্ট ভাগনারকে ধন্যবাদ দিলেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভাগনারকে ধন্যবাদ দিলেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাগনারের যোদ্ধা ও কমান্ডারদের রক্তপাত এড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। পুতিন আরও বলেছেন, ভাগনার যোদ্ধারা চাইলে তিনি তাঁদের বেলারুশে স্থানান্তরিত করার ব্যবস্থা করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের চুক্তির ব্যবস্থাও করবেন। গতকাল সোমবার প্রথমবারের মতো জনগণের উদ্দেশে বক্তব্য দেন পুতিন। টেলিভিশনে পুতিনের ওই বক্তব্য প্রচার করা হয়। তবে ভাগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির (পিএমসি) প্রধান ইয়েভগেনি প্রিগোশিনকে নিয়ে কোনো মন্তব্য করেননি পুতিন।

ভাগনারের বিদ্রোহ চলাকালে নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পুতিন। শনিবারের ওই বিদ্রোহের পর পুতিন ওই ভাষণে বলেন, বীর পাইলটদের সাহস ও আত্মত্যাগ ভয়াবহ পরিণতি থেকে রাশিয়াকে বাঁচিয়েছে। ভাগনার বাহিনী রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে কতগুলো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বা কতজন পাইলট নিহত হয়েছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া।

রাশিয়ার সেনা অভিযান পর্যবেক্ষণকারী কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের খবর বলছে, গত শনিবারের বিদ্রোহে রাশিয়ার ১৩ পাইলট নিহত হয়েছেন। তবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

পুতিন বলেন, তাঁর সরাসরি নির্দেশে ভাগনারের বিদ্রোহের সময় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভাগনার বাহিনী সরে দাঁড়িয়েছে। প্রিগোশিন বেলারুশে নির্বাসনে গেছেন। গতকাল সোমবার ১১ মিনিটের এক অডিও বার্তা দেন ভাগনারপ্রধান প্রিগোশিন। ওই বার্তায় প্রিগোশিন বলেন, তাঁরা রাশিয়ার নেতৃত্বকে উৎখাত করার জন্য যাত্রা করেননি।

ক্রেমলিনের মুখপাত্রের বরাত দিয়ে আইএফএক্সের খবর বলছে, গতকাল সোমবার রাতে পুতিন রাশিয়ার নিরাপত্তা বিভাগের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুও ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত