আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

এআই চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

এআই চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

চীনে এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) চিপ রপ্তানিতে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। এরই মধ্যে খবরটি প্রকাশের জেরে এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) শেয়ারের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে গেছে।

মার্কিন এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এনভিডিয়া, মাইক্রন ও এএমডি-কে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ও চীনের মধ্যকার সম্পর্কের অবনতির মাশুল দিতে হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে এনভিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, মার্কিন সরকারের কর্মকর্তারা তাদের চীনে এআই চিপ রপ্তানি বন্ধ করার কথা বলেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ আগামী জুলাই মাসের মধ্যে চীনের ক্রেতাদের কাছে পাঠাতে এনডিভিয়াসহ অন্যান্য কোম্পানির চিপের জাহাজের চালান বন্ধ করে দেবে। এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে বাণিজ্য বিভাগের মন্তব্য জানতে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, লাইসেন্স ছাড়া এ৮০০ চিপ বিক্রিতেও নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে মার্কিন বাণিজ্য বিভাগ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত