আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সেতু ও তেলের পাইপলাইন তৈরি করবে ভারত-শ্রীলঙ্কা

সেতু ও তেলের পাইপলাইন তৈরি করবে ভারত-শ্রীলঙ্কা

প্রতিবেশী দ্বীপদেশ শ্রীলঙ্কার সঙ্গে তেলের পাইপলাইন ও সেতু নির্মাণ করতে চায় ভারত। এ জন্য সম্ভাব্যতা যাচাই করবে নয়াদিল্লি ও কলম্বো। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া শুক্রবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের প্রতিবেশী ভারতে সফরকালে দুই দেশের শীর্ষ নেতারা এই ঘোষণা দেন। গত বৃহস্পতিবার দুই দিনের সফরে ভারত এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শক্তিশালী, নিরাপদ ও উন্নত শ্রীলঙ্কা শুধু ভারতের জন্যই সুবিধাজনক নয়, এটি পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য সুবিধা বয়ে আনবে। গত বছর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কাকে প্রায় ৪ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা দিয়েছে ভারত। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, তিনি ও প্রধানমন্ত্রী মোদি দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ‘যৌথ উদ্যোগের’ বিষয়ে রাজি হয়েছেন।

তিনি বলেন, আমরা মনে করি, ভারতের দক্ষিণাঞ্চল থেকে শ্রীলঙ্কা পর্যন্ত পেট্রোলিয়াম পাইপলাইন তৈরি করা গেলে শ্রীলঙ্কার জ্বালানি সংকট কাটানো যাবে। প্রস্তাবিত পাইপলাইনের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এ ছাড়া সেতু তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০০২ সালে প্রধানমন্ত্রী থাকাকালে রনিল বিক্রমসিংহে ভারতের দক্ষিণাঞ্চল থেকে পক প্রণালী হয়ে ২৩ কিলোমিটার সেতু নির্মাণের ধারণাটি প্রচার করেন। তবে প্রকল্পটির কোনো অগ্রগতি হয়নি। খবরে আরও বলা হয়, অবকাঠমোখাতে প্রতিদ্বন্দ্বী চীনকে টেক্কা দিতে ভারত এই প্রকল্পে এখন আগ্রহ দেখাচ্ছে।

তবে পরিবেশবাদীরা সবসময়ই এই প্রকল্পের বিরোধিতা করে আসছেন। তাদের অভিযোগ পক প্রণালীতে সেতু নির্মাণ করা হলে সেখানকার ছোটছোট প্রবাল দ্বীপগুলো বিলীন হয়ে যাবে। এমনিতেই জলবায়ু পরিবর্তনের কারণে ওই অঞ্চলের জীববৈচিত্র্য হুমকিতে আছে। সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে আজ আমরা একটি বিষয়ে একমত হয়েছি। তা হলো— শ্রীলঙ্কার সঙ্গে জল, স্থল ও আকাশ পথে যোগাযোগ বাড়ানো। এর মাধ্যমে ২ দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো যাবে। শ্রীলঙ্কার কাছে আমাদের অঙ্গীকারের বাস্তবায়ন হবে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় ক্বাত্রা সাংবাদিকদের জানান, অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উভয়দেশের নেতারা বেশ কিছু বিষয় চূড়ান্ত করেছেন। দুই দেশের মধ্যে সেতু তৈরির বিষয়ে তিনি বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এ বিষয়ে প্রস্তাব দিয়েছেন। দুই নেতাই এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গণমাধ্যমকে বলেছিলেন, শ্রীলঙ্কা ইতোমধ্যে বাণিজ্য বাড়াতে ভারতীয় রুপির মাধ্যমে লেনদেন শুরু করেছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত