আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জান্তার হামলায় মিয়ানমারে ১১ বেসামরিকসহ নিহত ১৪

জান্তার হামলায় মিয়ানমারে ১১ বেসামরিকসহ নিহত ১৪

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক লোক এবং তিনজন প্রতিরোধ যোদ্ধা। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

শনিবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সেনারা গত শুক্রবার সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন শহরের একটি গ্রামে ১১ জন বেসামরিক নাগরিক এবং তিনজন প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

দ্য ইরাবতী বলছে, ইয়ানমাবিন শহরে অবস্থানরত মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরা শনিবার ভোরের আগে সেখানকার সোনে চৌং নামের একটি গ্রামে অভিযান চালায় এবং তিনজনকে শিরশ্ছেদ করে হত্যা করে। নিহত এই তিনজনই বো তুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য এবং জান্তার হামলার সময় তারা ওই গ্রামে পাহারা দিচ্ছিলেন।

এরপর তারা আরও ১১ জন গ্রামবাসীকে হত্যা করে বলে গ্রুপটি বলেছে। নিহত এই বেসামরিক ব্যক্তিদের সবাই পুরুষ। এক গ্রামবাসী বলেছেন, ‘প্রথমে আমরা গ্রামের কেন্দ্রে তিনজন যোদ্ধার মৃতদেহ পেয়েছি। আর জান্তা সৈন্যদের হাতে নিহত বাকি ব্যক্তিদের লাশগুলো চারদিকে ছড়িয়ে ছিল। কয়েকজনকে নির্যাতনও করা হয়েছে।’

এছাড়া ওই গ্রামে অভিযানের পর অন্য গ্রামবাসীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা অজানা। ইরাবতী অবশ্য হামলা, প্রাণহানি বা নিখোঁজের এসব রিপোর্ট স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রতিরোধ গোষ্ঠীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, জান্তার হামলায় নিহত তিনজন প্রতিরোধ যোদ্ধার নাম হচ্ছে- কো পায়ে ফিও তুন, কো সাই থু সান এবং কো নে মিন তুন। আর নিহত বেসামরিক নাগরিকরা হলেন- উ মিও মিন্ট ওও, ইউ কিয়াও ও, উ ইয়ান নাইং সো, ইউ সোয়ে গি, উ অং উইন সোয়ে, উ নায়িং মিন, ইউ টোটে কি, ইউ লুইন মো টুন, উ হতে জাও, উ ফো অং এবং উ অং জাও উইন।

অবশ্য জান্তাপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলো নিহতদের একই নাম প্রকাশ করেছে। কিন্তু এসব চ্যানেল বলেছে, নিহতরা সবাই প্রতিরোধ যোদ্ধা। দ্য ইরাবতী বলছে, হামলায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল অনুষ্ঠিত হয় এবং ১৪টি মরদেহ একসঙ্গে দাহ করা হয়।

মিয়ানমারের জান্তা-বিরোধী জাতীয় ঐক্য সরকারের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী ডক্টর সাসা ফেসবুকে পোস্ট করে বলেছেন, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সৈন্যরা প্রায় ৮০টি গণহত্যা চালিয়েছে এবং ইয়ানমাবিনে চালানো নৃশংসতা হচ্ছে জান্তার সংঘটিত তেমনই একটি গণহত্যা।

এসময় তিনি জান্তার কাছে অর্থ, অস্ত্র এবং সমর্থন দেওয়া বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ইয়িনমাবিন শহরের কোনে গ্রামে অন্তত চারজন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল জান্তা সেনারা। সেসময় ওই গ্রামে অগ্নিসংযোগ করার পর তারা প্রাণ হারিয়েছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত