আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

‘৫০ ভাগ ভূমি পুনরুদ্ধার করেছে ইউক্রেন’

‘৫০ ভাগ ভূমি পুনরুদ্ধার করেছে ইউক্রেন’

রাশিয়ার হাত থেকে নিজেদের ৫০ ভাগ ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এমনটাই দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন। ব্লিঙ্কেনের এই ব্ক্তব্য এমন সময় প্রকাশিত হলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে যে, পশ্চিমাদের সমর্থন নিয়ে ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে যে পাল্টা হামলা শুরু করেছে তাতে ব্যাপকভাবে মার খেয়েছে কিয়েভ।

অ্যান্টনি ব্লিঙ্কেন তার সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার দখল করা ভূমির শতকরা ৫০ ভাগ এরইমধ্যে ইউক্রেন পুনরুদ্ধার করেছে। তিনি বলেন, আরো সামনের দিকে অগ্রসর হতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনী ‘কঠিন চ্যালেঞ্জের’ মুখে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাল্টা হামলার ফলাফল পর্যালোচনার সময় এখনও আসেনি এবং এ অভিযান হবে চ্যালেঞ্জিং।

সিএনএনকে ব্লিঙ্কেন বলেন, পাল্টা হামলা মাত্র শুরু হয়েছে। এ হামলা অত্যন্ত কঠিন। আগামী সপ্তাহ কিংবা আগামী মাসেই এটি শেষ হয়ে যাবে না। আমরা এখনও পর্যবেক্ষণ করছি। আমার মনে হয় কয়েক মাস সময় লাগবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন পশ্চিমা দেশগুলো আশা করেছিল, তাদের সরবরাহ করা সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে ইউক্রেনের সেনারা অতি দ্রুত রুশ বাহিনীকে কুপোকাত করে ফেলবে। কিন্তু বাস্তবে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী অস্ত্রে সজ্জিত রুশ বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতেই পারছে না ইউক্রেনের সেনাবাহিনী।

যদিও কিয়েভ এ পর্যন্ত দেশের দক্ষিণের কিছু গ্রাম এবং পূর্বের বিখ্যাত বাখমুত শহরের আশপাশের কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। গত মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্ট হামলা শুরু করে।

এদিকে ইউক্রেনের বন্দরনগরী ওডেসার ওপর চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামের একটি ঐতিহাসিক গির্জাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, চার শিশুসহ বিস্ফোরণে আহত ১৪ জন এখন হাসপাতালে রয়েছে। শহরের কাউন্সিল বলছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে আবাসিক ভবনের পাশাপশি একটি ঐতিহাসিক অর্থডক্স গির্জারও ক্ষতি হয়েছে।

ইউক্রেন থেকে কৃষ্ণসাগরের ভেতর দিয়ে নিরাপদে শস্য রপ্তানির নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ চুক্তি থেকে রাশিয়া গত সোমবার নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ওডেসার ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মস্কো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত