আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কম্বোডিয়ায় প্রধান বিরোধীদল ছাড়াই নির্বাচন, সিপিপির নিরঙ্কুশ জয়ে মার্কিন নিষেধাজ্ঞা

কম্বোডিয়ায় প্রধান বিরোধীদল ছাড়াই নির্বাচন, সিপিপির নিরঙ্কুশ জয়ে মার্কিন নিষেধাজ্ঞা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। প্রধান বিরোধীদল ছাড়া প্রশ্নবিদ্ধ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ ও কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করলো যুক্তরাষ্ট্র।

দীর্ঘ ৩৮ বছর দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ক্ষমতাসীন দল সিপিপি’র নেতা হুন সেন। এশিয়ার দীর্ঘমেয়াদি ‘নির্বাচিত’ শাসকও তিনি। সমর্থকদের উদ্দেশে হুন সেনের ৪৫ বছর বয়সী ছেলে এবং কম্বোডিয়ার সেনাপ্রধান হুন মানেট বলেন, শুধু সিপিপির দেশ পরিচালনার সক্ষমতা আছে।

এই নির্বাচনে সিপিপির পাশাপাশি ১৭টি দুর্বল দল নির্বাচনে অংশ নেয়। ক্ষমতাসীন দলটিকে চ্যালেঞ্জ জানানোর মতো যাদের কোনও সক্ষমতা নেই। ফলে অনুষ্ঠিত নির্বাচনে ১২৫টি আসনের মধ্যে ১২০টিতে জয়লাভ করেছে সিপিপি।

এমন বাস্তবতায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন ক্ষুব্ধ এই কারণে যে কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনও শক্ত বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে কম্বোডিয়া ক্ষমতাসীন দল রাজনৈতিক বিরোধী, মিডিয়া এবং সুশীল সমাজের বিরুদ্ধে হুমকি এবং হয়রানিতে জড়িত। এতে দেশের সংবিধানের চেতনা ক্ষুণ্ন করেছে। যারা গণতন্ত্রকে হুমকিতে ফেলেছে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানান মার্কিন মুখপাত্র।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত