আপডেট :

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের মুহূর্ত সরাসরি সম্প্রচারে ধারণ, তখন বিমান নামছিল রানওয়েতে

        চাপের মুখে ব্যাটিং বিপর্যয় কাটাতে কাজ করছে দল, দক্ষিণ আফ্রিকা সিরিজে আশাবাদী তাসকিন

        ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা বাড়লেও মেডিকেয়ার প্রিমিয়ামে কমবে অবসরের সুবিধা

        ২৯ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        সিসার বিষক্রিয়ায় অসুস্থ টাকমাথা ঈগলকে শেষ পর্যন্ত মৃ ত্যু দেওয়া হলো, অসুস্থ পাখির সঙ্গে সেলফি তুলেছিলেন কয়েকজন

        ৫০ দিন ধরে আইসিইর হেফাজতে ফিনিশ স্ত্রী, প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন ইউটিউবারের

        ভূমিকম্পের পর লস এঞ্জেলেস বিমানবন্দরের কাছে আগুনের শিখা, আতঙ্কিত যাত্রীদের জন্য স্বস্তির খবর

        ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গু লি, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ১৭ বছরের কিশোর

        ব্রুকলিনে সেতুর নিচে শপিং কার্টে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃ তদেহ, তদন্তে পুলিশ

        যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা তরুণদের দেশবিরোধী করে তুলছে, অভিযোগ পডকাস্টার জো রোগানের

        ১৪ বছর আগে বড় বোন, এবার ছোট বোন; একই পরিবারের দুই ধ র্ষ ণ-অভিযোগ

        রাখাইন ও কায়াহ রাজ্যে জান্তার বিমান হামলা, নারী-শিশুসহ বহু বেসামরিক মানুষের মৃ ত্যু

        বড়দিনের উপহার পৌঁছে দিতে লস এঞ্জেলেসের গুদামে কাজ করছে ১৭০ রোবট

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, আরও বড় কম্পনের ঝুঁকি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

        সংক্রমিত মায়ের সন্তানরাও পাচ্ছে না হেপাটাইটিস বি টিকা, নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

        পাবনায় বল্লম-ককটেল নিয়ে থানায় হা ম লা, পুলিশের রাবার বুলেটে ছত্রভঙ্গ হামলাকারীরা

        বাংলাদেশে কারফিউ বা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

        কারখানার কাজে হিউম্যানয়েড রোবট আনতে বড় পদক্ষেপ স্যামসাংয়ের

        লকডাউনের সমর্থনে মিছিল, বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের ২ কর্মী নি হ ত

        মার্কিন সেনাদের ওপর হা মা লা য় ইরানের স্টারলিংক ব্যবহারের খবরে ক্ষুব্ধ ইলন মাস্ক

ইমরান খানের গ্রেফতার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

ইমরান খানের গ্রেফতার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় শনিবার (৫ আগস্ট) গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া দেশটিতে পিটিআই ও অন্য দলের রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা চলছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির কাছে ই-মেইলে বিষয়টি নিয়ে অবস্থান জানতে চাওয়া হলে এমনই মন্তব্য করে বাইডেন প্রশাসন। খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পাকিস্তানকে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই আমরা। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেমনটা হয়।

এর আগে ইমরান খান একাধিকবার অভিযোগ করেছেন যে, তার সরকারকে ক্ষমতাচ্যুতের পেছনে মার্কিন প্রশাসনের হাত রয়েছে। তবে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, তোষাখানা দুর্নীতি মামলায় গতকাল শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের একটি আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেয়। এ ছাড়া ১ লাখ রুপি জরিমানার পাশাপাশি অবিলম্বে তাকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক।

এরপর পরই লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ইমরানকে গ্রেফতার করে পুলিশ। একে পূর্বনির্ধারিত রায় অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তার দল পিটিআই। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত