আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

২০ মিনিটে ২ লিটার পানি পান করে মার্কিন নারীর মৃত্যু

২০ মিনিটে ২ লিটার পানি পান করে মার্কিন নারীর মৃত্যু

পানির অপর নাম জীবন হলেও এবার পানি পানের ফলে অ্যাশলে সামারস নামে যুক্তরাষ্ট্রের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেক ফ্রিম্যানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে। প্রচণ্ড গরমে খুব তৃষ্ণা পায় তার। ফলে মাত্র ২০ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করেন তিনি। তারপর জ্ঞান হারিয়ে ফেলেন।

অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, সে ২০ মিনিটে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসাবে ৪ বোতলে ৬৪ আউন্স পানি ছিল (প্রায় ২ লিটার)। তিনি জানান, লেক ফ্রিম্যান থেকে ফিরে নিজ বাড়ির গ্যারেজে অ্যাশলে অচেতন হয়ে পড়েন। এরপর তার আর জ্ঞান ফেরেনি। হলি নামে তাঁর আরেক বোন অ্যাশলেকে হাসপাতালে ভর্তির বিষয়টি তাঁকে ফোন করে জানান। তবে সে সময় তাঁরা জানতেন না, কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

চিকিৎসকেরা অ্যাশলের পরিবারকে জানিয়েছেন, তিনি হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এটি পানি বিষক্রিয়া নামেও পরিচিত। রক্তে সোডিয়ামের পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণ কমে গেলে এই জটিলতা দেখা দেয়।

হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এর পরিণতি মারাত্মক হতে পারে। সাধারণত অল্প সময়ে খুব বেশি পরিমাণ পানি পান করলে বা অসুস্থতার কারণে কিডনিতে খুব বেশি পানি থাকলে এই সমস্যা দেখা দেয়। হাইপোনাট্রেমিয়া লক্ষণগুলোর মধ্যে রয়েছে অসুস্থতা অনুভব করা, মাংসপেশিতে সংকোচন, বমি বমি ভাব ও মাথাব্যথা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত