আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। গতকাল রোববার রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেসের একাধিক কোচ লাইনচ্যুত হলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর জিও টিভির।

প্রতিবেদনে বলা হয়, করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। ঘটনা তদন্তে নেমেছে পাকিস্তান প্রশাসন। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক। সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী কয়েকটি দল গেছে। আরও উদ্ধারকারীদের সেখানে পাঠানো হচ্ছে।

রেল কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাজারা এক্সপ্রেস নামে ওই ট্রেনটি করাচি থেকে অ্যাবোটাবাদ শহরে যাচ্ছিল। পথে সাহারা রেলস্টেশনের কাছে সেটির আটটি বগি লাইনচ্যুত হয়। বগিগুলো উদ্ধারে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত নানা ছবিতে দেখা গেছে, ট্রেনের অন্তত একটি বগি পুরোপুরি উল্টে গেছে। দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলোর জানালা ভেঙে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন ঘটনাস্থলে থাকা লোকজন। পাকিস্তানে বড় ধরনের রেল দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত