আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী হলেন ‘স্বৈরশাসক’ হুন সেনের ছেলে

কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী হলেন ‘স্বৈরশাসক’ হুন সেনের ছেলে

কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে হুন মানেতের নিয়োগে অনুমোদন দিয়েছেন দেশটির রাজা নরোদম সিহামনি। আজ সোমবার সকালে এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হলেন হুন মানেত।

হুন মানেত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার চার দশকের ‘স্বৈরশাসক’ হুন সেনের (৭০) ছেলে। গত মাসের নির্বাচনে ক্ষমতাসীনদের বিশাল জয়ের পর প্রধানমন্ত্রী হুন সেন ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন। হুন সেন জানান, সরকারপ্রধানের পদে তাঁর স্থলাভিষিক্ত হবেন বড় ছেলে হুন মানেত।

হুন সেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ হুন মানেতের নিয়োগ অনুমোদন দিয়ে আদেশ (ডিক্রি) জারি করেন রাজা। এর ফলে কম্বোডিয়ার পরবর্তী নেতা হলেন ৪৫ বছর বয়সী হুন মানেত। এত দিন তিনি কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তবে পার্লামেন্টে হুন মানেতের সরকারকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। ২২ আগস্ট এই ভোট হওয়ার কথা রয়েছে।

গত জুলাইয়ে কম্বোডিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। এই দলের প্রধান প্রতিপক্ষ ক্যান্ডেললাইট পার্টি নির্বাচনে অংশ নিতে পারেনি। কারণ, নিবন্ধনসংক্রান্ত ত্রুটির অজুহাত দেখিয়ে গত মে মাসে এই দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নিতে না পারায় আন্তর্জাতিক অঙ্গনে কম্বোডিয়ার এবারের নির্বাচন প্রশ্নের মুখে পড়েছে। নির্বাচনের পরদিনই কম্বোডিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসন অভিযোগ, কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের আগে গণমাধ্যম, নাগরিক সমাজ, বিরোধী দলকে হুমকি এবং বিরোধীদের হয়রানি করা হয়েছে। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করেনি দেশটি। হুন সেনের ছয় ছেলের মধ্যে সবার বড় হুন মানেত একজন চার তারকা জেনারেল। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি থেকে স্নাতক শেষ করেন মানেত। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টল থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন তিনি।

হুন মানেত সিপিপির স্থায়ী কমিটির একজন সদস্য এবং দলটির যুব শাখার কেন্দ্রীয় কমিটির উপপ্রধান। সেনাবাহিনীর প্রধান হওয়ার আগে দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন উচ্চ পদে ছিলেন তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত