আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠাল ভারতের চন্দ্রযান–৩

প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠাল ভারতের চন্দ্রযান–৩

চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান–৩। মহাকাশযানটির পাঠানো সেই ছবি গত রবিবার (৬ আগস্ট) টুইট করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও বা ইসরো)। ছবিতে চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশ ধরা পড়েছে।

এর আগে ৫ আগস্ট শনিবার ভারতীয় সময় সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩-কে চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছার পর ইসরো এক বিবৃতিতে জানায়, ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়। মোট ১ হাজার ৮৩৫ সেকেন্ডের চেষ্টায় তা সফল হয়। প্রসঙ্গত, চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী নীল আর্মস্ট্রং। ঘটনাচক্রে ৫ আগস্ট ছিল তাঁর ৯৩তম জন্মবার্ষিকী।

গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে নভোযানটি উৎক্ষেপণ করা হয়।রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে নভোযান অবতরণ করিয়েছে। চন্দ্রযান-৩ সফল হলে ভারত হবে এ তালিকার চতুর্থ দেশ।চন্দ্রযান–৩ উৎক্ষেপণের পর ইসরো জানিয়েছিল, মহাকাশযানটি পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে এক মাসের মতো সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে এটি ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে।

অবতরণের পর এটি চন্দ্রপৃষ্ঠে এক চান্দ্রদিবস পর্যন্ত কার্যক্রম চালাবে। এক চান্দ্রদিবস পৃথিবীর ১৪ দিনের সমান। এর আগে ২০১৯ সালের ইসরোর চন্দ্রযান-২ চন্দ্রপৃষ্ঠে অবতরণে ব্যর্থ হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত