আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত ইমরান খান

বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান তার বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। তোশাখানা মামলায় শনিবার (৫ আগস্ট) গ্রেফতার হয়েছেন তিনি। এর পর তাকে দেশটির অ্যাটক কারাগারে রাখা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গ্রেফতারের পর গতকাল সোমবার পিটিআই চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পেরেছেন তার আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথা। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আইনজীবী নাঈম হায়দার সাংবাদিকদের জানান, কারাগারে ইমরান খান তাকে জানিয়েছেন যে, তিনি তার বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত আছেন।

তিনি আরও জানান, পিটিআই প্রধান তাকে বলেছেন যে, পুলিশ তাকে গ্রেফতারের সময় ওয়ারেন্ট দেখায়নি এবং তার স্ত্রী বুশরা বিবির ঘরের দরজা ভাঙার চেষ্টা করেছে। সাবেক প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, কারাগারে তার সঙ্গে তার স্ত্রীর দেখা করার অনুমতি দেওয়া উচিত, জানান তার আইনজীবী।

এর আগে সোমবার ইমরান খানকে অ্যাটক জেল থেকে আদিয়ালা জেলে স্থানান্তর করার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর শিক্ষা, অভ্যাস এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে আরও ভাল বা প্রথম শ্রেণির কারা সুবিধা প্রদান করার কথা বলা হয়েছে আবেদনে। সংবাদ সম্মেলনে ইমরানের আইনজীবী অভিযোগ করেন যে, পিটিআই চেয়ারম্যানকে কারাগারে ‘সি-ক্লাস’ (তৃতীয় শ্রেণির) সুবিধা দেওয়া হয়েছে। অ্যাটক জেলের অবস্থা খুবই নিম্নমানের।

আইনজীবী নাঈম হায়দার আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে একটি ছোট ঘর দেওয়া হয়েছে, যেখানে একটি খোলা ওয়াশরুম রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই প্রধানকে যে সেলটিতে রাখা হয়েছে তার খারাপ অবস্থার বিশদ বিবরণ দিয়ে আইনজীবী বলেন, সেলটিতে মাছি ও পোকা-মাকড়ের উৎপাত রয়েছে। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তার পর থেকেই আগাম নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বড় বড় সমাবেশ করে আসছিলেন তিনি। পাশাপাশি সরকারও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে। তোশাখানা মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় শতাধিক মামলা হয়েছে।

গত শনিবার ইসলামাবাদের একটি সেশন আদালত তাকে তোশাখানা মামলায় অভিযুক্ত করে তিন বছরের সাজা দেয়। সেই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা, এক লাখ রুপি জরিমানা এবং পাঁচ বছরের জন্য তার রাজনীতি নিষিদ্ধ করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই পাঞ্জাব পুলিশ ইমরান খানকে তার লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে ইমরান খান এক ভিডিও বার্তায় নেতাকর্মীকে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

এদিকে ইমরানের আইনজীবী নাঈম হায়দার বলেছেন, পিটিআই প্রধান পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন এবং ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার আপিল দায়ের করা হবে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত