আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করছে কিনা, যা বললেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করছে কিনা, যা বললেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

বাংলাদেশ সরকার বারবার দাবি জানালেও বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে অন্যতম পলাতক রাশেদ চৌধুরীকে ফেরত পাঠায়নি মার্কিন সরকার। এতে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা জানতে চাওয়া হয় জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহানের কাছে। প্রশ্নের জবাবে ফারহান বলেন, বঙ্গবন্ধুর দণ্ডিত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা, তা ‘দুই দেশের মধ্যে আলোচনার বিষয়’ বলে মনে করেন তিনি।

সোমবার জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীর প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি। এদিকে দুদফায় ছয়জনের ফাঁসি কার্যকর হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি পাঁচ খুনি এখনো রয়েছে অধরা। তারা হলেন— আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী। এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ বারবার দাবি জানালেও তাকে ফেরত পাঠায়নি যুক্তরাষ্ট্র সরকার।

ফারহান হক আরও বলেন, আমি মনে করছি এটি দ্বিপক্ষীয় ইস্যু। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এর সমাধান করা যেতে পারে। এদিকে আগামী ১৮ থেকে ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে হবে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক। এর অংশ হিসেবে ১৮-১৯ সেপ্টেম্বর হবে ‘এসডিজি সামিট’। জাতিসংঘ উন্নয়ন অভীষ্ট অর্জনে বিভিন্ন দেশের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনকে কীভাবে আরও ত্বরান্বিত করা যায় সে বিষয়ে বিশদ দিকনির্দেশনা দেওয়া হবে সেই বৈঠকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত