আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীকে গুলি করে হত্যা

ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীকে গুলি করে হত্যা

ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এক প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আগামী ২০ আগস্ট দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় কুইটো শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

বিবিসি জানায়, গুলিতে নিহত ফার্নান্দো ভিলাভিসেনসিও দেশটির জাতীয় পরিষদের সদস্য। তিনি বুধবার উত্তরাঞ্চলীয় শহর কুইটোতে একটি অনুষ্ঠানের পর হামলার শিকার হন। ফার্নান্দো ভিলাভিসেনসিওর নির্বাচনী প্রচারণা দলে থাকা এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে জানান, ভিলাভিসেনসিও গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এমন সময় একজন লোক এগিয়ে এসে তার মাথায় গুলি করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্নান্দো ভিলাভিসেনসিওর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, তিনি এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ও মর্মাহত। একই সঙ্গে ফার্নান্দো ভিলাভিসেনসিও হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ফার্নান্দো ভিলাভিসেনসিও একজন সাবেক সাংবাদিক। তিনি এবং তার দলকে মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি গ্যাংয়ের নেতা হুমকি দিচ্ছেন বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ভিলাভিসেনসিও।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত