আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

অস্ত্র উৎপাদন ও সামরিক মহড়া বাড়ানোর নির্দেশ দিলেন কিম

অস্ত্র উৎপাদন ও সামরিক মহড়া বাড়ানোর নির্দেশ দিলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য আরও প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এছাড়া অস্ত্র উৎপাদন ও সামরিক মহড়া বাড়ানোর নির্দেশ দিয়েছেন। খবর- এনডিটিভি ও গার্ডিয়ান

আগামী ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটিকে উত্তর তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘কেসিএনএ’ এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘চিফ অব জেনারেল স্টাফ’ পাক সু ইলকে বরখাস্ত করেন কিম। ওই পদে বসানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রি ইয়ং গিলকে।

কিম জং উন পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এরপর তিনি অস্ত্র তৈরির কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি মিশাইল ইঞ্জিন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র তৈরির নির্দেশ দেন। আধুনিক অস্ত্র ও সরঞ্জামগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য তিনি আরও সামরিক মহড়ার আহ্বান জানান। ওই বৈঠকে কিম জানান বলেন, উত্তর কোরিয়ার শত্রুদের কাউকে রেহাই দেওয়া হবে না। তবে শত্রু বলতে কাদের বুঝিয়েছেন তা রিপোর্টে উল্লেখ করা হয়নি।

উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর একটি মিলিশিয়া কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সেই কুচকাওয়াজের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। গত সপ্তাহে কিম দেশটির কয়েকটি বড় অস্ত্র কারাখানা পরিদর্শন করেন। মিশাইল তৈরির জন্য ইঞ্জিন তৈরি এবং অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

সম্প্রতি রাশিয়া ও চীনের কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার বড় একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও গুপ্তচর ড্রোনসহ উত্তর কোরিয়ার নতুন অস্ত্র প্রদর্শন করা হয়েছিল। এই কুচকাওয়াজের দুই সপ্তাহেরও কম সময় পর কিম দেশটির অস্ত্র তৈরির কারখানা সফর করলেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত