আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতিকে বিদায়

ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতিকে বিদায়

ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সানা মারিন রাজনীতিকে বিদায় জানিয়েছেন। এখন তিনি লন্ডনের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যোগ দিবেন। 

৩৭ বছর বয়সী মারিন ২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইউরোপের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি।

এ বছরের এপ্রিল পর্যন্ত পাঁচ-দলীয় কেন্দ্র-বাম শাসক জোটের নেতৃত্বে ছিলেন তিনি। দক্ষ হাতে করোনা মহামারি মোকাবিলা করায় তিনি মন্ত্রিসভায় প্রশংসা কুড়ান। এছাড়া তিনি রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে সমর্থন দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন। এছাড়া তার দেশ ৩১তম সদস্য হিসেবে ন্যাটোর অন্তর্ভূক্ত হয়েছে, যা তিনি প্রত্যক্ষ করেছেন।

সানা মারিন এর উদ্ধৃতি দিয়ে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, `আমার এখন অন্যত্র বিচরণ করার সময়, আমি এখন নতুন পদেক্ষপ নিতে আগ্রহী। কারণ আমি বিশ্বাস করি এ পদক্ষেপ পুরো ফিনল্যান্ডবাসীকে উপকৃত করবে।’

গত এপ্রিলে ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পরই ইউরোপের এ দেশটি ভয়ের মধ্যে ছিল। পরে তারা ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেয়।

রাজনীতিকে বিদায় জানিয়ে তিনি এখন টনি ব্লেয়ারের অলাভজনক প্রতিষ্ঠানে যোগ দিবেন। এখানে তিনি বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত