আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণ করলেন

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণ করলেন

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করলেন। প্রেসিডেন্ট হিসেবে আলভির পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য আলভি। ২০১৮ সালের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে পিটিআইয়ের নেতৃত্বে দেশটিতে জোট সরকার গঠিত হয়। এই সরকারের প্রধানমন্ত্রী হন পিটিআই-প্রধান ইমরান খান।

২০১৮ সালের ১৮ আগস্ট প্রেসিডেন্ট পদে আলভিকে মনোনয়ন দেয় পিটিআই। তিনি ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন আলভি।

গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ইমরানের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। পরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধীরা জোট সরকার গঠন করে।

গত ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়। এর মধ্য দিয়ে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অবসান ঘটে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার।

ইমরানের নেতৃত্বাধীন সরকারের পতন হলেও আলভি প্রেসিডেন্ট পদে বহাল থাকেন। তিনি পাকিস্তানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত চতুর্থ প্রেসিডেন্ট, যিনি তাঁর মেয়াদ পূর্ণ করলেন।

আলভির আগে যে তিন প্রেসিডেন্ট তাঁদের মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন, তাঁরা হলেন চৌধুরী ফজল এলাহি, আসিফ আলি জারদারি ও মামনুন হুসেন।

ফজল পাকিস্তানের পঞ্চম প্রেসিডেন্ট ছিলেন। তাঁর মেয়াদকাল ছিল ১৯৭৩ থেকে ১৯৭৮ সাল। আসিফ ১১তম প্রেসিডেন্ট ছিলেন। তাঁর মেয়াদকাল ছিল ২০০৮ থেকে ২০১৩ সাল। মামনুন ছিলেন ১২তম প্রেসিডেন্ট। তাঁর মেয়াদকাল ছিল ২০১৩ থেকে ২০১৮ সাল।

আলভি আজ তাঁর মেয়াদ পূর্ণ করলেও নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি তাঁর পদে বহাল থাকবেন।

পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে, প্রেসিডেন্ট তাঁর দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছরের জন্য পদে অধিষ্ঠিত হবেন। তবে তিনি তাঁর উত্তরাধিকারী নির্বাচিত না হওয়া পর্যন্ত পদে বহাল থাকবেন।

ফলে পাকিস্তানের ইতিহাসে বর্ধিত মেয়াদের রাষ্ট্রপ্রধানদের একজন হতে যাচ্ছেন আলভি। আগে চৌধুরী ফজল এলাহি অতিরিক্ত এক মাস দায়িত্বে ছিলেন।

পাকিস্তানে ঠিক কবে সাধারণ নির্বাচন হবে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। তবে সম্প্রতি দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক বলেছেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত