আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ভারতের নাম ইন্ডিয়া থেকে ‘ভারত’ করার প্রস্তাব

ভারতের নাম ইন্ডিয়া থেকে ‘ভারত’ করার প্রস্তাব

ভারতের নাম ইন্ডিয়া থেকে ‘ভারত’ করার প্রস্তাব উঠেছে সম্প্রতি। এ নিয়ে চলছে দেশজুড়ে বিতর্ক ও সমালোচনা। তবে দেশটি যদি সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে তবে নথিতে ‘ইন্ডিয়া’ নামের পরিবর্তে ‘ভারত’ অন্তর্ভুক্ত করতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র।

জাতিসংঘের মহাসচিবের মুখ্য মুখপাত্র স্টিফেন ডুজারিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেছেন, ‘যখন ভারত নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে, তারা আমাদের জানাবে এবং আমরা জাতিসংঘে (রেকর্ড) নাম পরিবর্তন করব।’

জি২০ জোটের শীর্ষ সম্মেলনর আয়োজক ভারত বিশ্বের বিভিন্ন দেশের অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মুর পাঠানো সেই আমন্ত্রণপত্রে লেখা হয়েছিল ‘প্রেসিডেন্ট অব ভারত’। এতদিন সাধারণত এই ধরনের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ লেখা হতো। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আলোচনা তুলেছেন যে, ভারতের ইংরেজি নাম ইন্ডিয়া বদলে ভারত করা হচ্ছে।

অপরদিকে ২০তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার (৬ সেপ্টেম্বর) এবং বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফরের একটি নোটেও ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ লেখার পরিবর্তে ‘প্রেসিডেন্ট অব ভারত’ ব্যবহার করা হয়েছে।

নরেন্দ্র মোদি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশটির সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তন করে ভারত করার একটি প্রস্তাব উত্থাপন করতে পারেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত