আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

‘মিথ্যার সাম্রাজ্য’ যুক্তরাষ্ট্র

‘মিথ্যার সাম্রাজ্য’ যুক্তরাষ্ট্র

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘মিথ্যার সাম্রাজ্য’ বলে সমালোচনা করেছে। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনকে মিথ্যা তথ্যভিত্তিক বলে এমনটাই মন্তব্য করে চীন। খবর রয়টার্সের।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, চীন তথ্য নিয়ে কারসাজির অংশ হিসেবে কোটি কোটি ডলার খরচ করছে। সেন্সরশিপ, ডেটা সংগ্রহ ও গোপনে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম কেনার মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে কারসাজি করছে তারা। তবে নজিরবিহীন অর্থ ঢালা সত্ত্বেও বিশ্বের গণতান্ত্রিক দেশে স্থানীয় গণমাধ্যম ও সুশীল সমাজের বাধায় বিপর্যয়ের মুখে পড়েছে বেইজিংয়ের এই প্রচারাভিযান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, সত্যকে উপেক্ষা করা হয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে। এটি মিথ্যা তথ্যভিত্তিক প্রতিবেদন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যেসব সংস্থা এ প্রতিবেদন তৈরি করেছে, সেগুলো ভুল তথ্যের উৎস। এছাড়া বিভিন্ন তথ্যপ্রমাণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রই সত্যিকারের ‘মিথ্যার সাম্রাজ্য’।

এর আগে, সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পশ্চিমা বিশ্বকে ‘মিথ্যার সাম্রাজ্য’ বলে মন্তব্য করেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা নানান দ্বন্দ্বকে উসকে দিচ্ছে। এর ফলে হিংসা বাড়ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত