আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: পুতিন

রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যারা বুদ্ধিমান, তারা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এ ধরনের হামলা হলে আমরা এমনভাবে আকাশে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ব যে একজন শত্রুও বাঁচার সুযোগ পাবে না।

পুতিন আরও বলেন, পারমাণবিক সক্ষমতাসম্পন্ন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তার দেশ। এ ক্ষেপণাস্ত্র অনেক মাইল পথ পাড়ি দিতে পারে।

১৯৯০ সালের পর থেকে রাশিয়া পারমাণবিক বিস্ফোরণসংক্রান্ত কোনো পরীক্ষা চালায়নি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগের বছর ওই পরীক্ষা চালানো হয়েছিল। এ ধরনের পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা আবারও শুরু করার আশঙ্কার কথাও উড়িয়ে দেননি পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরির কাজ প্রায় শেষ। এটিও রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র।

পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে হওয়া চুক্তিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়া এ চুক্তিতে স্বাক্ষর ও আনুষ্ঠানিক অনুমোদন দুটোই করেছে। রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেন, রাশিয়ার পার্লামেন্টে এ অনুমোদন প্রত্যাহার করে নেওয়া সম্ভব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত