আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ইসরায়েলকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে সিএনএনকে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ব্লিঙ্কেন সিএনএনকে বলেন, ইসরায়েলিরা যে সুনির্দিষ্ট অতিরিক্ত অনুরোধ করেছে তা দেখছি। আমি মনে করি দ্রুতই আপনারা এটি সম্পর্কে আরও জানতে পারবেন। রাষ্ট্রপতি জো বাইডেনের নির্দেশ ছিল হামাসের আক্রমণ মোকাবিলা করার জন্য এই মুহূর্তে ইসরাইলের যা যা প্রয়োজন তা নিশ্চিত করা।

মার্কিন শীর্ষ কূটনীতিক যোগ করেছেন, নিখোঁজ আমেরিকানদের রিপোর্ট যাচাই করার জন্য কর্তৃপক্ষ নিরলস কাজ করছে।

এদিকে হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধের পর প্রথমবারের মতো দেশটির মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধের জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে। রোববার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে আরও বলা হয়েছে, গাজা থেকে সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসরায়েলের ওপর এ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, হামাস-ইসরায়েল সংঘাতের পর ৬০০ জনের বেশি ইসরায়েলি নিহত এবং ২ হাজারের বেশি আহত হওয়ার ঘটনায় যুদ্ধের অনুমতি দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।

ইসরায়েলের সরকারি প্রেস অফিসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, দেশটির মৌলিক আইনের ৪০ ধারা অনুযায়ী যুদ্ধ ঘোষণাটি নেওয়া হয়েছে। ইসরায়েলের কোনো লিখিত সংবিধান নেই, তবে এর ১৩টি মৌলিক আইন একই ধরনের কাজ করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত