আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিহারে রেল দুর্ঘটনায় নিহত ৪

বিহারে রেল দুর্ঘটনায় নিহত ৪

ভারতের বিহারের বক্সারে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার দিকে বক্সার জেলার রঘুনাথপুর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয় ডাউন ১২৫০৬ নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের ছয়টি বগি।

ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে অসমের কামাখ্যার দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেশ কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিত বগি লাইনের ওপরে উল্টে যায়। তাতেই ৪ জনের মৃত্যু হয়, আহত হয় কমপক্ষে ৬০ জন যাত্রী। ট্রেন দুর্ঘটনার পরেই ওই সেকশনে আপ এবং ডাউন লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন, ইলেকট্রিক পোল, সিগনাল পোস্ট।

বক্সারের জেলাশাসক অংশুল আগরওয়াল চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন 'আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। লাইনচ্যুত বগিগুলির মধ্যে কোন যাত্রী আটকে পড়েছে কিনা তার সন্ধান চলছে।'

দুর্ঘটনার পরই দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বক্সার ও ভোজপুর জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দ্রুততার সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানোর পাশাপাশি আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তেজস্বী।

ইতোমধ্যেই দুর্গতদের সাহায্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনা স্থলে পৌঁছেছে রেল পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকরা। যদিও আলোর অভাবে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।

পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নালন্দা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এবং ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস- পার্টনার এই তিনটি হাসপাতালকে জরুরী ভিত্তিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দপ্তর থেকেও টুইট করে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে। বক্সার জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে যোগাযোগ রাখছে।

ইতোমধ্যে রেলের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত