নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
ইসরায়েলি সীমানা প্রাচীর ভেঙে ফেলে ফিলিস্তিনি যোদ্ধারা
হামাসের উপনেতা সালেহ আল-আরুরি বলেছেন, শনিবার ফিলিস্তিনিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রবেশ করার পর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বেসামরিক জনগণের মধ্যে নিরাপত্তা বাহিনী মিশে যায়।
আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, যখন ইসরায়েলি সামরিক ঘাঁটি ভেঙে ফেলা হয় তখন দখলদার বাহিনী বিস্মিত হয়। তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। বিপুল সংখ্যক মানুষ, পুরুষ ও মহিলা, সশস্ত্র এবং নিরস্ত্র এক হয়ে যায়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তিনি বলেন, এ জন্য আমরা কিববুতজিম ও অন্যান্য অবৈধ বসতিগুলোতে যাই। বেসামরিক নাগরিকদের সাথে কিছু নিরাপত্তা রক্ষী এবং সৈন্য এই কিববুতজিমের ভেতরে ছিল। এই কারণেই অনেক বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতি হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন