আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইসরায়েল-ফিলিস্তিন টেকসই শান্তি আলোচনা

ইসরায়েল-ফিলিস্তিন টেকসই শান্তি আলোচনা

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গাজা যুদ্ধ এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে আলোচনার জন্য সৌদি আরবের যুবরাজের সঙ্গে দেখা করেছেন। খবর আল-জাজিরার।

 

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বুধবার সুলিভানকে তার মধ্যপ্রাচ্য সফরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব জোরদার করতে আতিথেয়তা করেছিলেন।

মার্কিন এই কর্মকর্তা বৃহস্পতিবার ও শুক্রবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনার জন্য ইসরায়েলে যাবেন। কারণ প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল গাজায় বেসামরিক নাগরিকদের ‘নির্বিচারে বোমাবর্ষণের’ জন্য আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকির মধ্যে রয়েছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, সুলিভান ও এমবিএস ‘ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী ও টেকসই শান্তির জন্য নতুন পরিস্থিতি তৈরির চলমান প্রচেষ্টাসহ বহু দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারা গাজার মানবিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা করেছেন। এর মধ্যে কীভাবে অবরুদ্ধ ছিটমহলে গুরুত্বপূর্ণ সাহায্যের প্রবাহ বাড়ানো যায় এ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, সুলিভান লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হুথিদের হামলা ঠেকাতে সৌদির প্রচেষ্টা নিয়েও আলোচনা করবেন।

দুই দেশের কর্মকর্তারা ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাও পুনর্বিবেচনা করেছেন। ৭ অক্টোবর হামাসের হামলা ও পরবর্তী ইসরায়েলি পাল্টা আক্রমণের কারণে এই আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল। উভয় পক্ষই বলেছে, তারা সঠিক সময়ে চুক্তিটি পুনরুজ্জীবিত করতে চায়।

সুলিভান ও এমবিএস ওপেন রেডিও অ্যাক্সেস (ও-রান) নেটওয়ার্কসহ নিরাপত্তা, বাণিজ্য, মহাকাশ অনুসন্ধান এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করার ক্ষেত্র নিয়েও আলোচনা করেছেন।

মার্কিন-ইসরায়েল সম্পর্ক

গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচারে বোমা হামলার বিষয়ে মঙ্গলবার বাইডেনের তীক্ষ্ণ মন্তব্যের পরে বৃহস্পতিবার ইসরায়েল সফরে আসলেন সুলিভান।

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক তহবিল সংগ্রহের সময় বাইডেন বলেছেন, ‘(ইসরায়েল) বিশ্বের বেশিরভাগই তাদের সমর্থন করেছে। (কিন্তু) তারা নির্বিচারে বোমা হামলার কারণে সেই সমর্থন হারাতে শুরু করেছে।’

তিনি আরও বলেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে ইসরায়েল ‘অস্বীকার করতে পারে না’। নেতানিয়াহুর সরকারসহ ইসরায়েলি কট্টরপন্থীরা এই রাষ্ট্রের বিরোধিতা করেছে।

ওয়াশিংটন কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলকে গাজায় বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে আসছে। এতে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, সুলিভান হামাসের লক্ষ্যবস্তুতে তাদের হামলার বিষয়ে আরও সুনির্দিষ্ট হওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবেন।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ৫০ হাজার আহত হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত