আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিশ্বের সবচেয়ে বড় অফিস উদ্বোধন

বিশ্বের সবচেয়ে বড় অফিস উদ্বোধন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার গুজরাটের সুরাত ডায়মন্ড বোর্সের উদ্বোধন করেছেন। এটি বিশ্বের বৃহত্তম অফিস ভবন। খবর ইন্ডিয়া টুডের।

 

বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বলেছে, সুরাত ডায়মন্ড বোর্স আন্তর্জাতিক হীরা ও গহনা ব্যবসার জন্য বিশ্বের বৃহত্তম ও আধুনিক কেন্দ্র হবে। ভবনটি রুক্ষ ও পালিশ হীরার পাশাপাশি গহনা উভয়ের ব্যবসার জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হবে।

এতে আমদানি ও রপ্তানির জন্য একটি অত্যাধুনিক ‘কাস্টমস ক্লিয়ারেন্স হাউস’, খুচরা জুয়েলারী ব্যবসার জন্য একটি জুয়েলারি মল এবং আন্তর্জাতিক ব্যাংকিং ও নিরাপদ ভল্টের সুবিধা থাকবে।

আগস্ট মাসে ভবনটিকে বিশ্বের বৃহত্তম অফিস ভবনের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ভবনটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে।

সুরাত ডায়মন্ড বোর্সের নির্মাণ কাজ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। ২০২২ সালে এর কাজ শেষ হয়৷ প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত বিল্ডিংটির আকার ৬৭ লক্ষ বর্গফুট। এতে প্রায় সাড়ে ৪ হাজার ডায়মন্ড ট্রেডিং অফিস রাখার ক্ষমতা রয়েছে৷

৩৫.৫৪ একর জমির ওপর নির্মিত এই মেগাস্ট্রাকচারটিতে নয়টি গ্রাউন্ড টাওয়ার ও ১৫ তলা রয়েছে। অফিস স্পেস ৩০০ বর্গফুট থেকে ১ লক্ষ বর্গফুট পর্যন্ত। নয়টি আয়তাকার টাওয়ার একটি কেন্দ্রীয় মেরুদণ্ড দিয়ে সংযুক্ত। ভবনটির ইন্ডিয়ান গ্রীন বিল্ডিং কাউন্সিল থেকে প্ল্যাটিনাম র‍্যাঙ্কিং প্রাপ্ত।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত