আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তার করতে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস। ডাচ সরকার শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

 

দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মার্ক রুট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘আজ আমি রাষ্ট্রপতি জেলেনস্কিকে ইউক্রেনে পাঠানোর জন্য প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান প্রস্তুত করার আমাদের সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছি। ইউক্রেনকে সামরিক সহায়তা বিষয়ক চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল এফ-১৬ পাঠানো।

ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রপ্তানি পারমিট ও ইউক্রেনের স্টাফ এবং অবকাঠামোর মানদণ্ড পূরণের জন্য ফাইটার জেটের ডেলিভারি এখনও মুলতুবি রয়েছে। তবে কবে ডেলিভারি করা হবে এ সংক্রান্ত কোনো সময়সীমার কথা জানাননি রুট।

কিন্তু এই ঘোষণার ফলে বিমানগুলো পাঠাতে তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে সরকার জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক্স-এ বলেছেন, ‘আমি মার্ক রুটের সঙ্গে কথা বলেছি। ইউক্রেনকে প্রাথমিকভাবে ১৮টি এফ-১৬ বিমান পাঠানোর প্রস্তুতি শুরু করায় ডাচ সরকারকে ধন্যবাদ জানিয়েছি।’

নেদারল্যান্ডস গত মাসে ইউক্রেনীয় পাইলট ও কর্মীদের জন্য রোমানিয়ায় একটি নতুন প্রশিক্ষণ সুবিধায় প্রথমবার মার্কিন তৈরি এফ-১৬ পাঠিয়েছে।

ডেনমার্ক, নরওয়ে ও বেলজিয়ামও কিয়েভকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা করেছে। পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য বিমানগুলো পাঠাবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত